chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

“দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে মানুষ, বিজয় এখন সময়ের অপেক্ষা”

‎মিরসরাইয়ে জামায়াত প্রার্থীর শক্তিশালী নির্বাচনী সমাবেশ ‎

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নির্বাচনী মাঠে সক্রিয়তা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরসরাই পৌর সদরের উষা মাঠে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের পক্ষে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট ছাইফুর রহমান বলেন,
‎“অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। এই প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। আমরা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি—এখন শুধু সময়ের অপেক্ষা।”

‎তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণই তার রায় দেবে।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন,
‎“আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা ভোটকেন্দ্র দখল করতে যাব না এবং কাউকেও করতে দেব না। জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।”

‎তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবীর সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, অধ্যাপক বোরহান উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, সাবেক আমীর নুরুল করিম, এনসিপি নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মফিজুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই নিজের বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন জামায়াত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর