chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দর বিভাগের স্পেশাল টিমের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মো. মোকছেদ (৪১), পিতা মোহাম্মদ আলী, সাং মাথিয়ারা, স্বর্ণকার বাড়ি, স্টার লাইন পাম্পের পেছনে, ৭ নম্বর ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ, থানা ফেনী সদর, জেলা ফেনী এবং
২) আব্দুল হালিম (৩৯), পিতা মৃত রুহুল আমিন, সাং আনন্দিপুর, সিদ্দিক আমিনের বাড়ি, ৯ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ, থানা সোনাগাজী, জেলা ফেনী।

পুলিশ জানায়, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার লিংকরোড মোড়স্থ এশিয়ান রোলিং মিলের সামনে কাঁচাবাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ডিবি বন্দর বিভাগের স্পেশাল টিম। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন মিনি কার্ভাডভ্যানসহ দুই আসামিকে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে সর্বমোট ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(খ)/৩৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-২৬, তারিখ ২২ জানুয়ারি ২০২৬।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মো. মোকছেদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ফেনী সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা এবং ২০২৫ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়েরকৃত একটি ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর