chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সাব্বির হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আলোচিত সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ইরফাত আলী প্রকাশ রাফসান (২০) নগরের পাহাড়তলী থানাধীন পানির কল এলাকার মাওলানা মতিউর রহমানের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হালিশহর থানার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাফসান নগরের আকবর শাহ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় অভিযান চালানো হয়। কৈবল্যধাম রেল বিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর