সাতকানিয়ায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ দণ্ডবিধি আইনের ৪২০ ধারার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ সেলিম উদ্দিন (পিতা—মোঃ হোসেন)। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আদালত কর্তৃক জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানায় পুলিশ।
আটকের পর তাকে সাতকানিয়া থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এসসি/চখ