chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিনলে স্কয়ারের চারটি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা ৫৫ হাজার

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে নগরীর ফিনলে স্কয়ারের ফুড জোনের চার প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার এই অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা, খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, বাসী খাবার সংরক্ষণ, পোড়া তৈল বার বার ব্যবহার ও ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার দায়ে ক্লাউড নাইন ক্যাফে -কে ২০ হাজার টাকা,  সিলিস-কে ১৫ হাজার টাকা, গুডস ইট-কে ১০ হাজার টাকা ও চিল আউট- কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের এক্সিকিউটিভ  মাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চখ/ককন

এই বিভাগের আরও খবর