chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী থেকে কাপ্তাই যাওয়ার পথে লঞ্চ ডুবি, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

চট্টগ্রামের কর্ণফুলী থেকে নদীপথে কাপ্তাই বনভোজনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় ড্রেজারের ধাক্কায় লঞ্চ ডুবে যায়,তবে কার কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নদীর রাঙ্গুনিয়া লাম্বুর হাট এলাকায় এ দূঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রীজঘাট থেকে ছেড়ে আসা কাপ্তাইমুখী একটি লঞ্চের সঙ্গে আরেকটি বালুবাহী ড্রেজারের ধাক্কা লাগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চটি ডুবে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে লঞ্চ ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি ডুবে যেতে দেখে যাত্রীরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার ‘প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী বার্ষিক বনভোজনের উদ্দেশ্য নদী পথে লঞ্চ যোগে কাপ্তাইয়ের উদ্দেশ্যে শনিবার সকালে রওনা হন। পরে দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া লাম্বুর হাট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চে থাকা যাত্রীরা নিরাপদে নদী থেকে উঠেন বলে জানা যায়।

দূঘটনা কবলিত লঞ্চে থাকা যাত্রীদের স্বজন ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশার’ কয়েকজন শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তবে অনেকের মোবাইল ফোন ও বনভোজনের খাবার নষ্ট হয়েছে। এছাড়াও বনভোজন কর্মসূচি স্থগিত করে বাড়ির উদ্দেশ্য তারা সড়ক পথে রওনা হয়েছেন।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর