chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১৮ মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার

চট্টগ্রাম নগরের অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি-মাদকসহ ১৮ মামলার আসামি ইদ্রিস প্রকাশ ইব্রাহিমকে (২৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইদ্রিস কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ও রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার মৃত ইউসুফের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

ফখ/চথ

এই বিভাগের আরও খবর