chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা; অটোরিক্সা ও ভ্যান ভেঙ্গে চুরমার

চট্টগ্রামের পটিয়া উপজেলা কমলমুন্সির হাট এলাকায় ট্রেন দূর্ঘটনায় প্রায় পাঁচটি অটোরিক্সা ও ভ্যান ভেঙ্গে চুরমার।

শনিবার সকাল পৌনে ৮ টার দিকে চক্রশালা কমল মুন্সির হাট মল্লাপাড়া রাস্তার মাথায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্ত:নগর এক্সপ্রেস কমল মুন্সির হাট চক্রশালা স্টেশনে পৌঁছার আগে পারিগ্রাম মল্লাপাড়া রোড অতিক্রম করার সময় রেললাইনের পাশে পার্কিং করা কয়েকটি অটোরিক্সা ও ভ্যান ভেঙ্গে চুরমার হয়ে যায়।

জানা যায়, প্রতিবছরের ন্যায় এবছরও খাজা গরীবে নেওয়াজ (রহ:)বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষ্যে অনেক মানুষের সমাগম হয়। ফাতেহা শরীফে আসা কিছু ভক্ত তাদের অটোরিক্সা রেললাইনের পাশে পার্কিং করে। যেহেতু সকালে কমল মুন্সির হাট কাঁচা বাজার নিয়মিত বসে, সেহেতু ভ্যান পার্কিং ছিলো।

পরবর্তীতে ট্রেন দ্রুত চলে আসায় চালকরা তাদের গাড়ী সরাতে সক্ষম হয়নি।মুহুর্তের মধ্যে চার-পাঁচটি অটোরিক্সা, ভ্যান ভেঙ্গে চুরমার হয়ে যায়।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর