চবি ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বদল, ২ পরীক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ‘ বি–২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন পরস্পরের মধ্যে উত্তরপত্র বদল করে লেখার কারণে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা) আজ ‘ বি–২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দুই শিক্ষার্থীর আসন পাশাপাশি থাকায় তারা নিজেদের মধ্যে উত্তরপত্র পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর অন্যজন লিখে দিচ্ছিলেন।
এ বিষয়টি পর্যবেক্ষকের নজরে এলে প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুই পরীক্ষার্থীকে আটক করে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, দুই শিক্ষার্থী প্রশ্নপত্র রদবদল করে লেখার বিষয়টি জানতে পেরে আমরা হাজির হই। ওই দুই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।সেই সাথে তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
চখ/ককন
