চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের লক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ভিন্ন ক্যাটাগরির শূন্য পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। গত ১ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদনপত্র জমা দিতে হবে।
পদের বিবরণ
১. পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা বিডিএস ডিগ্রি (বিএমডিসি স্বীকৃত)সহ চিকিৎসা শিক্ষায় পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা
২. প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
৩. উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বা চার বছরের ডিপ্লোমা ইন সিভিল/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন অথবা সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
আবেদন পদ্ধতি
‘রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বরাবর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক/সংস্থাপন শাখা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আবেদন জমাদানের ঠিকানা
অফিস চলাকালে (রোববার থেকে বৃহস্পতিবার, সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে বেলা ৩টা) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন/সংস্থাপন শাখায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬।
ফখ|চখ
