জকসু নির্বাচন: ৪ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৪টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ফার্মেসী বিভাগের ফলাফল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোষণা করা হয়।
ভিপি পদে ৪টি কেন্দ্রের ৩টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম। ৪ কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৪২৮। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৩৯৪ ভোট পেয়েছেন।
জিএস পদে ৪ কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৪১৯ ভোট। অন্যদিকে ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২০৬ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ১৫৭ ভোট পেয়েছেন।
এজিএস পদে ৩ কেন্দ্রে ৪০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। এই পদে ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩৬২ ভোট, এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া পেয়েছেন ৭৪ ভোট ।
ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৯১ ভোট, স্বতন্ত্র রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট।
এই বিভাগে জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৯০ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা ৪৫ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৩৯ ভোট পেয়েছেন।
এছাড়া, এ বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা ৯৮ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের এবিএম তানজিল ৮৫ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের শাহীন মিয়া পেয়েছেন ১২ ভোট ।
নৃ-বিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের একেএম রাকিব ১১৮ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের কিশোয়ার সাম্য ১৭ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের খাদিজাতুল কুবরা ৭৩ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৪৬ ভোট পেয়েছেন।
এছাড়া এজিএস পদে এ বিভাগে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা ১০২ ভোট, ছাত্রদল ও অধিকারের এবিএম তানজিল ১২৬ ভোট, এবং জাতীয় ছাত্রশক্তির শাহীন মিয়া ২৭ ভোট পেয়েছেন।
লোকপ্রশাসন বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ১৩২ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের কিশোয়ার সাম্য পেয়েছেন ১৭ ভোট।
এদিকে এ বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৬২ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৫৯ ভোট পেয়েছেন।
তাছাড়া এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা ১৩০ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ১০৬ ভোট, গণতান্ত্রিক ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ২৫ ভোট পেয়েছেন।
ফার্মেসী বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির প্যানেলের রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের একেএম রাকিব ৫৩ ভোট এবং স্বতন্ত্র রাকিব হাসান পেয়েছেন ৩ ভোট।
এই বিভাগে জিএস পদে শিবির প্যানেল থেকে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট । আর ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেল থেকে খাদিজাতুল কুবরা ২৬ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া একই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৮ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের এবিএম তানজিল ৪৫ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ১০ ভোট পেয়েছেন।
ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।
ফখ|চখ
