chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেন্টমার্টিনে পৃথক অভিযানে সিমেন্ট ও ডিজেল পাচারকালে আটক ১৮

সেন্টমার্টিনে পৃথক দু’টি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১১ বাংলাদেশী এবং মায়ানমারের ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে গত ২ জানুয়ারি রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, ৩ জানুয়ারি মধ্যরাত ২টায় উক্ত জাহাজ সেন্টমার্টিনের একই সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর