চট্টগ্রামে বিএনপির প্রার্থী বদল:
চট্টগ্রাম -৪ আসলাম চৌধুরী, ১০ আসনে নোমানপুত্র ও ১১-তে আমীর খসরু
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর আংশিক) আসনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম -১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনে আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হলেও সেখানে পরিবর্তন এনে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরী এখন চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন।
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে মনোনয়ন দেয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
শনিবার, ২৭ ডিসেম্বর সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা করেন আসলাম চৌধুরী। সভায় দলীয় মনোনয়ন পাওয়া চিঠি সবার সামনে তুলে ধরেন তিনি । এ সময় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে গত ৩ নভেম্বর ওই আসনে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।
বিএনপির প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। একইদিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনে আসলাম চৌধুরীর অনুসারী বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেলেন নোমানপুত্র সাঈদ
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার, ২৭ ডিসেম্বর বিকেলে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনে আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হলেও সেখানে পরিবর্তন এনে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরী এখন চট্টগ্রাম-১১ আসনে লড়বেন।
এর আগে, শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের সামনে দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী।
এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবেন।’
এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। এসময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন তিনি। তবে চট্টগ্রাম-৪ আসনে ঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
ফখ|চখ
