chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এলজিসহ আইনুল করিম নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার ভোরে চন্দনাইশে আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজিসহ তাকে আটক করা হয়। পরে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

করিম চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মাহমুদুল হোসেনের ছেল।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইলিয়াস খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে  জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর