chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারে পাচারকালে বাংলাদেশি পণ্যসহ আটক ২২

সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্বের সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর