কদমতলীতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, জরিমানা ১২ লাখ টাকা
অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির দায়ে ওয়ানপ্লাস নামে একটি কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার নগরীর কদমতলী এলাকায় ওই কোম্পানিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ জরিমানা করেন।
আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় ওয়ানপ্লাস কোম্পানিতে অভিযান চালানো হয়। কোম্পানিটি অনুমোদবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি করে আসছিল। অভিযানে সেখান থেকে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ এবং ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
চখ/ককন
