chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুণী চিকিৎসক ডা. আব্দুল করিমের ইন্তেকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির শোক

চট্টগ্রামের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যক্ষ ডা. আব্দুল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ডা. আব্দুল করিম চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার ইন্তেকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যক্ষ ডা. আব্দুল করিমের মৃত্যুতে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা অঙ্গন একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল। তিনি ছিলেন একজন আদর্শ চিকিৎসক, শিক্ষক ও মানবকল্যাণে নিবেদিত সংগঠক।

ডা. এম এম মাজেদ আরও বলেন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মরহুমের অবদান হোমিওপ্যাথি শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর