chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিজয় দিবসে দূতাবাসগুলোতে প্রদর্শিত হবে ‘ওরা ৭ জন’

খিজির হায়াত খানের নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। ছবিটি তখন সমালোচকদের মন জয় করেছিল। এবারের বিজয় দিবসে সরকারিভাবে ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে।

২০২৩ সালের ৩ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি। বিদেশি দূতাবাসগুলোতে ছবিটি দেখানোর খবরটি নিশ্চিত করেছেন খিজির হায়াত খান।

তিনি বলেন, ‘খবরটি শোনার পর থেকে খুব ভালো লাগছে। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। অপ্রত্যাশিত সুখবরগুলো সব সময় আনন্দ দেয়। একজন নির্মাতা হিসেবে সব সময় চেয়েছি দেশকে তুলে ধরতে।’

নির্মাতা আরো বলেন, ‘কখনো ফুটবল নিয়ে ছবি করেছি, কখনো আবার দেশপ্রেম। কখনোই প্রতিদান চাইনি। দেশের জন্যই কাজ করতে চেয়েছি সব সময়। সরকারের এমন সিদ্ধান্তে মনে হচ্ছে আমি পুরস্কার পেলাম।

‘ওরা ৭ জন’ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, শিবা শানু, ইমতিয়াজ বর্ষণ, সজিব প্রমুখ।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর