ফটিকছড়িতে অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারাল ৩ বছরের শিশু
ফটিকছড়িতে বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় আব্দুল্লাহ আল আনাছ নামে ৩ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ডাইনজুড়ি নামক এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার জনৈক শাহজাহান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে খেলা করার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা এসে শিশুটিকে ধাক্কা দেয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ, নাজিরহাট পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা আবাসিক এবং জনবহুল সড়কে বেপরোয়া গতিতে চলাচল করার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাঁরা এসব নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসসি/চখ
