chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ডিউক’ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্য্টালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার  দুপুর ১২টা ২৫ মিনিটে বন্দর থানার বরখান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনুল আলম প্রকাশ ডিউক দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব স জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠানের সময় পূর্ববিরোধের জেরে আইনুল আলম ডিউক ও তার সহযোগীরা প্রধান শিক্ষকের কক্ষে অবস্থানরত মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  গুরুতর আহত অবস্থায় উপস্থিতরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে নগরীর বন্দর থানায়  ২০ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম ডিউক নগরীর বন্দর এলাকায় অবস্থান করছে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর