chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্স পুকুরে, আহত চালক

বেপরোয়া গতিতে ঘুমের ঘোরে এম্বুলেন্স ‎চালিয়ে যাচ্ছিল চালক। হঠাৎ এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি পুকুরে। পরে স্থানীয়রা এম্বুলেন্স চালককে আহত অবস্থায় উদ্ধার করে।

‎স্থানীয়রা খবর দিলে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এম্বুলেন্সটি উদ্ধার করে। রবিবার সকাল বেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের মগ পুকুর পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, সকালে ঢাকা মুখি একটি এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে করে পড়ে যায়। কিন্তু এম্বুলেন্সে কোন রোগী ছিল না। অ্যাম্বুলেন্সটি পুকুরের অনেকাংশ ডুবে যায়। চালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন।

‎বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, এম্বুলেন্সটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘুমের ঘোরে গাড়িটি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এম্বুলেন্সটির বড় ধরনের ক্ষতি হয়নি। উদ্ধারকাজ শেষে দুপুরে চালক নিজেই গাড়িটি চালিয়ে গন্তব্যের দিকে চলে যান।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর