chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে সন্ত্রাসীর বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, উলুচামারি এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান এর বসতবাড়িতে বিপুল অস্ত্র মজুদ রয়েছে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নৌবাহিনী। এ তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কনটিনজেন্ট টেকনাফ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনালা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মিমি HE MG-3 ৭টি, গ্রেনেড ৪০ মিমি HE MG-4 ৩টি, লাইভ অ্যামুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড, দেশি ধারালো অস্ত্র ৩টি।

উদ্ধার করা অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী মাদক ও অস্ত্র ব্যবসাসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর