chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পেইজটি হ্যাকড হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি জানা যায়।

গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।

হ্যাকড হওয়া ফেসবুক পেইজে দেখা যায়, সেখানে হ্যাশট্যাগ দিয়ে ইংরেজিতে ‘রেজিগনেশন’ লেখা।

অর্থাৎ বোঝানো হচ্ছে, ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি।

এই পোস্টটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর