chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোনাকানিয়ায় প্রায় ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন ইউএনও

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে প্রায় ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

(২ ডিসেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে নবনির্মিত ও চলমান প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি পর্যালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে এসব প্রকল্প সম্পন্ন হলে স্থানীয়দের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ হবে।”

স্থানীয়রা জানান, একসঙ্গে বিপুলসংখ্যক প্রকল্প উদ্বোধনের মাধ্যমে এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

এসসি/চখ