chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা–বাগানের মদিনা টিলা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (১৭)। সে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার জনৈক মো. আলীর ছেলে।

উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে ।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর