chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোনো ধরনের ছলচাতুরি বা পক্ষপাতিত্ব চলবে না : ডা. আবু নাছের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের বলেছেন, জুলাই জাতীয় সনদের গুরুত্ব ও আগামীর বাংলাদেশ নির্মাণে কেন এই সনদ প্রয়োজন, তা জনসমক্ষে তুলে ধরতে হবে। কোনো ধরনের ছলচাতুরি বা পক্ষপাতিত্ব চলবে না।

সোমবার বিকেল ৪টায় বহদ্দারহাট চত্বরে পাঁচ দফা দাবিতে এবং আগামী ৫ ডিসেম্বর লালদিঘী ময়দানের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বানে আয়োজিত এই গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের পরে সাধারণ মানুষের প্রধান দাবি ছিল জুলাই সনদ। ৫ আগস্টের বিপ্লবের পর আপনারা রাস্তায় নেমে এই সনদকে সমর্থন করেছেন। তাই এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত রায় দেওয়ার জন্য আপনদেরই প্রস্তুত হতে হবে।”

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লালদিঘী ময়দানের জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে সকল মত ও পথের মানুষকে জনসভায় অংশগ্রহণ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এর আগে মিছিলটি বহদ্দারহাট চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে চান্দগাঁও থানা জামায়াতের আমির জনাব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আজাদ চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ওমর গণি, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, নুরুল মোস্তফা হেলালী, ইঞ্জি. ওমর ফারুক, আব্দুল আজিজ শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী।

চখ/ককন

এই বিভাগের আরও খবর