chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হামজারবাগে শিশুখাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ হাজার

নগরীর হামজারবাগের মোহাম্মদ আবুল কালামের মালিকানাধীন মেসার্স পারভেজ ফুড প্রোডাক্টস লিঃ নামে একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে শিশুখাদ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রামের যৌথ উদ্যোগে ফেরদাউস এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনিবন্ধিত ব্যতিরেকে শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করাসহ নানা অনিয়মের অভিযোগে মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফারহান ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; সহায়ক কর্মচারীবৃন্দ; জনাব ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর