chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬১০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন রয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯২ হাজার ৬১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর-এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ১২ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় দুইজনসহ দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর