ডেঙ্গু: গতমাসেই সর্বোচ্চ হাসপাতালে ভর্তি ও মৃত্যু
ডেঙ্গুর মৌসুম শেষ হলেও দেশে এডিস মশাবাহিত রোগটির সংক্রমণ কমছে না। চলতি বছরের নভেম্বর মাসে দেশজুড়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধু নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩০ জন জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা অক্টোবরেরে তুলনায় বেশি, সেই মাসে ভর্তি হয়েছিল ২২ হাজার ৫২০ জন। নভেম্বরে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টার হিসেবে নতুন করে ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ৯৪ হাজার ৪০২ জন এবং মৃত্যু ৩৮২ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে ৬৬ দশমিক ৭ শতাংশ পুরুষ, এবং ৩৩ দশমিক ৩০ শতাংশ নারী। বয়সভিত্তিক দেখলে আক্রান্তদের বড় অংশ ২১ থেকে ৩০ বছর বয়সী।
সারাদেশে ডেঙ্গু আক্রান্তের চাপ সবচেয়ে বেশি ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। তবে এককভাবে সর্বাধিক রোগী বরিশাল বিভাগে ২০ হাজার ৬৫৬ জন। ঢাকা উত্তর সিটিতে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৮৫ জন, দক্ষিণ সিটিতে ১৩ হাজার ৩৮ জন এবং ঢাকার অন্যান্য এলাকায়ও ১৬ হাজার ১৮৫ জন।
মৃত্যুর দিকে ঢাকার দক্ষিণ সিটি সর্বোচ্চ, যেখানে মারা গেছে ১৭৫ জন। ঢাকার উত্তর সিটিতে মৃত্যু ৬১ জন, বরিশাল বিভাগে ৪৭ জন। চট্টগ্রাম ৩১, রাজশাহী ১৭, ময়মনসিংহ ২২, খুলনা ১৩ এবং সিলেট ২ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার বড় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। মুগদা মেডিকেল কলেজে ভর্তি ৩ হাজার ৩২৭ জন, ঢাকা মেডিকেলে ৩ হাজার ৪২০ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ হাজার ৫৭৮ জন।
এখন সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ২৬৪ জন ভর্তি রয়েছেন, এর মধ্যে ঢাকায় ১৯৮ জন।
ফখ|চখ
