চট্টগ্রামে নূরানী বোর্ডের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৫ শুরু
বাংলাদেশের কচিকাঁচা শিশুদের বৃহত্তর প্রতিষ্ঠান নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর অধীনে দেশব্যাপী ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে।
রবিবার (৩০নভেম্বর)সকাল নয়টা থেকে এই পরীক্ষা দেশের ৩০৯২ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে।এবছর ১০৩১২ টি প্রতিষ্ঠানের ৭২৯৭৩৯ জন পরীক্ষার্থী ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর মহাসচিব মুফতি জসীমউদ্দিন জানিয়েছেন নূরানী পদ্ধতি কচিকাঁচা শিশুদের মাঝে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত ইসলামী শিক্ষা পদ্ধতি।
আগামী ৪ঠা ডিসেম্বর এই পরীক্ষা শেষ হবে এবং ২৫ ডিসেম্বর অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
এসসি/চখ
