chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শুক্রবার(২৮নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে গ্রেফতার করা হয় কোলগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ করিম প্রঃ রহিম মেম্বার (৪৫)-কে। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মোঃ আব্দুর রহমানের পুত্র।
এছাড়া আরেকটি পৃথক অভিযানে মুজাফরাবাদ কলেজে চুরি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পটিয়া জমিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শহিদ ইসলাম (২০), লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার বাসিন্দা এবং মৃত মোঃ জামাল উদ্দিনের পুত্র। মোঃ কামাল হোসেন (২৮), পটিয়া পৌরসদরের দক্ষিণ গোবিন্দরখীল এলাকার বাসিন্দা এবং মৃত মোঃ আব্দুল মান্নানের পুত্র।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পটিয়ায় চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর