হেনস্থার শিকার ঐশ্বরিয়া
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতের হয়ে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এরপরেও তাকে হেনস্থার শিকার হতে হয়েছে।
শুধু একবার নয়, একাধিকবার অভিনেত্রীকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
ঐশ্বরিয়া কী পোশাক পরেছেন! মোটেই এই পোশাকে তাকে মানাচ্ছে না। এমনকি, ওজনবৃদ্ধি নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। বয়স ধরে রাখতে মুখে ‘কারসাজি’ করেছেন ঐশ্বরিয়া তেমন অভিযোগও উঠেছে।
তাই হেনস্থা প্রসঙ্গে ঐশ্বর্যা নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘‘আমার শরীর, আমার সম্পদ। এটা ভাবতে শিখুন। নিজের কদরটা বুঝুন। নিজেকে নিয়ে কখনও দ্বিধা-দ্বন্দ্বে ভুগবেন না। আত্মবিশ্বাসী হন। দরকারে নিজের জন্য লড়ুন। কিন্তু কখনও নিজের সাজপোশাক কিংবা লিপস্টিক শেডের দোষ দেবেন না। মনে রাখবেন, রাস্তাঘাটে হেনস্থার শিকার হলে সেটা কখনওই আপনার দোষ নয়।”
রাস্তাঘাটে হোক কিংবা কর্মক্ষেত্রে মেয়েদের অনেক সময়েই হেনস্থার মুখে পড়তে হয়। কী পোশাক পরেছেন, তার ঝুল কতটা? কিংবা কতটা অনাবৃত সেই পোশাক, তা নিয়ে সমাজের ‘নীতিপুলিশি’র মুখে হামেশাই পড়তে হয় মেয়েদের। সেই সব মেয়েদের হয়েও অভিনেত্রী কথা বলেছেন।
সম্প্রতি একটি প্রসাধনী পণ্যের প্রচার-দূত হিসেবে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, রাস্তাঘাটে কী ভাবে হেনস্থার মোকাবিলা করবেন মেয়েরা?
তাতেই তিনি পালটা প্রশ্ন ছোড়েন, ‘‘অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন ভাবছেন? তা হলে বলি, একদম নয়। মোকাবিলা করতে হেনস্থাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।
ফখ|চখ
