chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহ ওমরাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজা আলী আহমদের ঘুষিতে চাচা মোহাম্মদ কালু (৮০) মারা গেছেন।

বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহত মোহাম্মদ কালু শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাতিজা আলী আহমদ গং-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে একটি বৈঠকে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ বৃদ্ধ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  তৌহিদুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর