এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেট কার, পথচারী নিহত
নগরের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি ছিটকে নিচে পড়ে এক পথচারীর নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।
“ এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে একতরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।”
এ দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কটির উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, “এক্সপ্রেসওয়ের লালখানবাজারমুখী লেইনের নিমতলা মোড়ের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে গাড়িটি পড়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
চখ/ককন
