chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ার মানুষের আশা-ভরসার প্রতীক আমি, ডা. রেজাউল করিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া জুড়ে জোর প্রচারণায় নেমেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজাহাট বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে দোকানপাট, পথচারী, ব্যবসায়ী, রিকশাচালকসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন ডা. করিম। এসময় তিনি বলেন, “এই নির্বাচন আমার একার নয়—এটি রাঙ্গুনিয়ার মানুষের আশা-ভরসার নির্বাচন। আপনাদের একেকটি ভোটই হবে পরিবর্তনের সূচনা। চিকিৎসক হিসেবে জীবনের বড় একটা সময় আমি মানুষের সেবায় কাটিয়েছি। এবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে সেবার আলো পৌঁছে দিতে চাই। উন্নত রাস্তাঘাট, আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, কৃষির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি—সব ক্ষেত্রেই দৃশ্যমান পরিবর্তন আনাই আমার লক্ষ্য।”

ডা. রেজাউল করিম বলেন, আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “রাঙ্গুনিয়া পৌরসভাকে আমরা গড়ে তুলব উন্নয়ন ও শৃঙ্খলার মডেল হিসেবে। এখানে কেউ বঞ্চিত থাকবে না—না শিক্ষা থেকে, না স্বাস্থ্যসেবা থেকে। নির্বাচিত হলে উন্নয়ন, ন্যায়বিচার, স্বচ্ছতা ও সেবাই হবে আমার রাজনীতির মূল নীতি। রাঙ্গুনিয়াকে আমি দেখতে চাই একটি আধুনিক, স্বাস্থ্যসমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত উপজেলা হিসেবে।
গণসংযোগ চলাকালে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও প্রবীণ নাগরিকরা ফুল দিয়ে ডা. রেজাউল করিমকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তার সঙ্গে হাত মেলান ও শুভকামনা জানান আসন্ন নির্বাচনে সফলতার জন্য।

এসসি/চখ