বাঙ্গালহালিয়ায় ইউনিয়নে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপি ও আমরা সংগঠনের অবস্থান কর্মসূচি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই বাঙ্গালহালিয়ার গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় দলীয় নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঙ্গালহালিয়া মোড়, সড়কের চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নানা স্লোগান দিতে থাকেন এবং পুরো এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল ৭টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমা সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুচিমং মারমা প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা বিএনপি সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স উপজেলা যুবদলের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরী, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে বিএনপির সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স বিএনপির সদস্য আলাউদ্দিন ফারুক খান বিএনপির নেতা মোঃ রানা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন খান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাফায়েত সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি যাতে কোনো ধরনের অরাজকতা বা নাশকতা দল না ঘটে। জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখবে।”
এসময় এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেন।
এসসি/চখ
