chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপি নেতার মাছের প্রজেক্টের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

হাটহাজারীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

সোমবার হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পশ্চিম আলমপুর এলাকায় পৌর বিএনপি নেতা শুক্কুর মেম্বারের মাছের প্রজেক্টের পাশে পঞ্চাশউর্দ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় লোকজন।

স্থানীয় লোকজনরা জানায়, সকাল ৬টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে হাটহাজারী থানা পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশের এসআই সালাহউদ্দীন বলেন, ‘মৃত ব্যক্তির পরনে লুঙ্গি এবং টি-শার্ট রয়েছে। ডান চোখের পাশে কয়েকটি সেলাই রয়েছে এবং অপর পাশ রক্তাক্ত দেখা যাচ্ছে, সাথে ১টি দশ টাকার নোট কয়েকটি পয়সা এবং একটি মানিব্যাগ পাওয়া যায়।’

হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আব্দুশ শুক্কুর বলেন, ‘আমিসহ এলাকাবাসীর কেউ লাশটির পরিচয় এখনো পাইনি’

হাটহাজারী মডেল থানা ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

তাসু/চখ

এই বিভাগের আরও খবর