chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামাল খানে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ করল চসিক

নগরীর জামাল খান খাস্তগীর স্কুল থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি করায়  ৬০ টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ এবংবিভিন্ন প্রতিষ্ঠান কে ১৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

শুক্রবার চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট  মোঃ সোয়েব উদ্দিন খান অভিযান পরিচালনা করেন।

অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক নগরীর জামাল খান খাস্তগীর স্কুল থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বিধায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হয়। পাশপাশি যেসব স্থায়ী দোকানের মালিক অবৈধভাবে নিজ সীমার বাহিরে সম্প্রসারিত করে রাস্তা-ফুটপাত দখল করেছেন সেগুলোর মালিকদের বর্ধিত অংশ অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। নগরীজুড়ে এধরনের অভিযান চলমান থাকবে বলে  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা করে।

ফখ/চথ

এই বিভাগের আরও খবর