chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা নিয়ে যা বললো সেনাবাহিনী

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় লিখেছে, ‘ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

বিভিন্ন ফেসবুক ফটোকার্ডে প্রচার করা হচ্ছে যে, ‘সারা বাংলাদেশে একইদিনে নির্বাচন না দিয়ে ৮ দিন ৮ বিভাগে নির্বাচন করার সুপারিশ করেছে সেনাপ্রধান।’

এসকল ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এর আগেও ১৯ জুন বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ আর্মি।

ফখ/চখ

এই বিভাগের আরও খবর