chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নেয়া হয়েছে ঢাকায়

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তাকে এরশাদ উল্লাহকে ঢাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরশাদ উল্লাহ ভাই পেটের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। তবে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চালিতাতলীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নিকটস্থ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ গণসংযোগের জন্য সেদিন চালিতাতলী এলাকায় গিয়েছিলেন। ওই দিন গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

ফখ/চখ

 

এই বিভাগের আরও খবর