chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মঘাদিয়া ইউনিয়নের বদিউল্ল্যাহ পাড়া এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তার গায়ে কালো এবং ফেস্ট কালার মিশ্রিত শার্ট ছিলো।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আরমান বলেন, বৃহস্পতিবার সকালে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বদিউল্ল্যাহপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পিবিআই পুলিশের মাধ্যমে ফিঙ্গার চেক করেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে পৌরসভার সহযোগিতায় দাফন করা হবে।

জেএফআই/চখ

 

এই বিভাগের আরও খবর