chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা ডাকাতি মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) কে চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে।

র‌্যাব জানায়, গত ২১ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে দুবাই ফেরত যাত্রী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিযোগে একে খান যাওয়ার পথে হালিশহর থানাধীন সাগরপাড় লিংক রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একদল ডাকাত তার গাড়ির গতিরোধ করে। এ সময় তারা তার সাথে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থসহ মোট ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিম ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হালিশহর থানায় মামলা দায়ের করেন ।

মামলার পর র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অবস্থান করছে। পরে ৪ নভেম্বর  রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর