chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ব্রিজের নিচে মিললো বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মৎস্যঘের থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আনোয়ারের মৎস্যঘেরে তার মরদেহটি পাওয়া গেছে।

নিহত ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৎস্যঘেরে একটি মরদেহ দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে। মরদেহের গায়ে কোন শার্ট ছিল না। তবে পরনে প্যান্ট ছিলো। এছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি-না সেটিও দেখা যাচ্ছে না।

পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে ইউনুস সিকদারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

জানা গেছে, ইউনুস দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। সর্বশেষ টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে তোলপাড় চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর