ফটিকছড়িতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আমান উল্লাহ (৩০) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার(৩ নভেম্বর) রাতে ভুজপুর থানা এলাকার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমান উল্লাহ একই এলাকার জনৈক আবুল হোসেনের ছেলে।
ভুজপুর থানার ওসি মাহবুবুল হক জানায়, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আমান দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির ঘর তল্লাশী করে তার হেফাজতে থাকা ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাটহাজারী ও ভুজপুর থানায় ৫টি মামলা রয়েছে। আসামীকে আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জেএফআই/চখ
