chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসা বন্ধ : মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কেউ হকার ব্যবসা করতে পারবেনা। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন তবে কোন স্থায়ী কাঠামো করা যাবেনা। কেউ হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে।’

মঙ্গলবার নগরীর নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান পরিচলানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ব্যাবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিস্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন তারা এমনভাবে ছাতা বসাবেননা যাতে পথচারীদের অসুবিধা না হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযান চলাকালে  উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্জলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

চখ/ককন

এই বিভাগের আরও খবর