চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৪৩
চট্টগ্রামে একদিনের ব্যবধানে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদেরকে নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৩৫ জনে।
জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের পাঁচটি বেসরকারি হাসপাতালে একদিনে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত) ৩ হাজার ৬৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে মহানগরের ১ হাজার ৯৫৪ জন ও বিভিন্ন উপজেলার ১ হাজার ৬৮১ জন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯০৬ জন পুরুষ, ১ হাজার ৯৬ জন নারী ও ৬৩৩ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে।
ফখ/চখ
