chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডের ভাইরাল সেই ভাবির হোটেলকে জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়াই মিষ্টি জাতীয় খাবার তৈরির অপরাধে সীতাকুণ্ডের ভাইরাল সেই ভাবির হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে হোটেলটিতে মিষ্টি, দধি ও ঘি জাতীয় পণ্য তৈরি করছিল।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর