মিরসরাইয়ে পৃথক অভিযান
ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতির ২ আসামী ধরা
মিরসরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং চুরি ও ডাকাতি মামলার দুই আসামীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
বুধবার রাতে মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের আবছারের দোকান সংলগ্ন মুকিম ভূঁইয়া রোডের মুখে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নাজমুল ইসলাম সাজিদ (২৮), মধ্যম মঘাদিয়া, মীরসরাই পৌরসভা, মোঃ একরামুল হক (৩২), পূর্ব মীরসরাই, মীরসরাই পৌরসভা, রাকিবুল হোসেন (৩৪), মধ্যম মঘাদিয়া, মীরসরাই পৌরসভা।
তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া, পৃথক অভিযানে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে চুরি ও ডাকাতির মোট ১০ মামলার দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ওমর ফারুক (২৬), পশ্চিম খৈয়াছড়া, ১২নং খৈয়াছড়া ইউনিয়ন, রাকিবুল ইসলাম (২১), ফকিরটোলা, ১২নং খৈয়াছড়া ইউনিয়ন।
ওসি আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাসু/চখ
