সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়েল আহমেদের সম্প্রতি জ্বর হয়েছিল এবং শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
কয়েক বছর ধরে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন এই প্রবীণ রাজনীতিক। স্ট্রোকজনিত জটিলতায় শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
তোফায়েল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
◑ ফখ|চখ
