chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় বাইক থেকে ছিটকে কাভার্ড ভ্যানের চাপায় পা বিচ্ছিন্ন

চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভাইয়ের মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বোন ছিটকে সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে পটিয়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

আহত নারীর বাড়ি উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি চালকসহ পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর